বেলডাঙা কাণ্ডে নয়া মোড়: অভিযুক্তদের মুক্তি কি সাধারণ মানুষের নিরাপত্তায় ঝুঁকি বাড়াবে?

বেলডাঙা কাণ্ডে নয়া মোড়: অভিযুক্তদের মুক্তি কি সাধারণ মানুষের নিরাপত্তায় ঝুঁকি বাড়াবে?

নিউজ ডেস্ক : বেলডাঙার সেই ভয়াবহ অশান্তির রেশ কি এখনই কাটছে না? ১৬ ও ১৭ জানুয়ারির সেই সংগঠিত হিংসার ঘটনায় ধৃত ৩১ জন অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদ আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিল আদালত। এনআইএ-র আরজি মেনেই বিচার ভবন এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত প্রয়োজনীয় নথি হাতে না আসায় তদন্তের স্বার্থে অভিযুক্তদের আটকে রাখার আবেদন জানানো হয়।

এমতাবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই আইনি লড়াইয়ের প্রভাবে এলাকায় শান্তি ফিরবে তো? একদিকে রাজ্য সরকার যখন ভোট রাজনীতির অভিযোগ তুলছে, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা তদন্তের জাল গোটাচ্ছে। এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষের সুরক্ষা ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *