নশিপুর হল্ট স্টেশন: সাধারণ মানুষের যাতায়াতে কতটা বদল আসবে জানেন?

নিউস ডেস্ক: ভাগীরথীর দুই পারের মানুষের ভোগান্তি কি এবার শেষ হতে চলেছে? আজিমগঞ্জ ও নশিপুরের মধ্যে সরাসরি রেল সংযোগ না থাকায় দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে নাজেহাল হতে হতো। এবার নশিপুর হল্ট স্টেশনের অনুমোদন মেলায় নদী দিয়ে বিচ্ছিন্ন থাকা এই দুই এলাকার দূরত্ব ঘুচবে। এর ফলে কৃষি ও বাণিজ্যে আসবে গতি, আর সাধারণ মানুষ অতি সহজেই উন্নত চিকিৎসা ও জরুরি পরিষেবার নাগাল পাবেন।
হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মধ্যে সরাসরি সমন্বয় ঘটায় রেলযাত্রীদের দীর্ঘদিনের বিড়ম্বনা কমবে। ফেরি বা নৌকার অনিশ্চিত যাত্রা বাদ দিয়ে নিরাপদ রেলপথ এখন যাতায়াতের প্রধান ভরসা। বিশেষ করে মুমূর্ষু রোগীদের দ্রুত মেডিক্যাল কলেজে পৌঁছানো কিংবা স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল বড় বাজারে নিয়ে যাওয়া এখন অনেক সহজ হবে। জেলাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনীতিতে এই নতুন স্টেশনটি এক আর্শীবাদ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।