ল্যাম্বরগিনি দুর্ঘটনার পর নাটকীয় মোড়! ২০ হাজার টাকার মুচলেখায় মুক্ত মূল অভিযুক্ত

ল্যাম্বরগিনি দুর্ঘটনার পর নাটকীয় মোড়! ২০ হাজার টাকার মুচলেখায় মুক্ত মূল অভিযুক্ত

নিউস ডেস্ক : বহুমূল্য ল্যাম্বরগিনির ধাক্কায় তছনছ একাধিক জীবন, কিন্তু চারদিন কাটতে না কাটতেই ২০ হাজার টাকার মুচলেকায় মুক্তি পেলেন মূল অভিযুক্ত শিবম মিশ্র। কানপুরের এই ঘটনায় আদালতের নির্দেশে পুলিশের রিমান্ড আবেদন খারিজ হওয়ায় জনমানসে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। প্রভাবশালী তামাক ব্যবসায়ীর ছেলের এই দ্রুত মুক্তি কি তবে সাধারণ পথচারীদের জীবনের চেয়ে বিলাসিতার দাপটকেই বড় করে দেখাল?

পুলিশের দাবি ও সিসিটিভি ফুটেজ শিবমের দিকে আঙুল তুললেও, চালকের ‘খিঁচুনি’ তত্ত্ব খাড়া করে দায় এড়ানোর চেষ্টা চলছে। আইন ও প্রভাবের এই লড়াইয়ে বিচার পাওয়া নিয়ে সাধারণ মানুষ এখন সন্দিহান। দ্রুত গতির বিলাসবহুল গাড়ি যখন রাস্তায় মৃত্যুভয় ছড়ায়, তখন মাত্র কয়েক হাজার টাকার বন্ডে অভিযুক্তের ছাড়া পাওয়া সড়ক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *