বিশ্বকাপে ব্রাত্য বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার বয়ানে ক্ষুব্ধ ক্রিকেটাররা; কার ভুলে এই চরম মাশুল?

বিশ্বকাপে ব্রাত্য বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার বয়ানে ক্ষুব্ধ ক্রিকেটাররা; কার ভুলে এই চরম মাশুল?

নিউজ ডেস্ক: বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত কি তবে সাধারণ মানুষের আবেগের সাথে খেলা? ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরস্পরবিরোধী মন্তব্যে এখন তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। ভারতের মাটিতে খেলতে না পারার কারণে বিশ্বমঞ্চ থেকে ছিটকে যাওয়ায় দেশের ক্রিকেট প্রেমীরা যেমন হতাশ, তেমনই বোর্ডের অহেতুক গোয়ার্তুমির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তিও সংকটে। এর ফলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ক্রিকেট পরিকাঠামো।

খেলোয়াড়দের দাবি, এই সিদ্ধান্তে তাদের কোনো হাত ছিল না এবং বিপদের দিনে কেউ তাদের পাশে দাঁড়ায়নি। একদিকে সরকারের সিদ্ধান্ত বলে দায় এড়ানো হচ্ছে, অন্যদিকে ক্রিকেটারদের ‘আত্মত্যাগ’ বলে চালানো হচ্ছে। এই টানাপোড়েনে ক্রিকেটারদের ক্যারিয়ার যেমন অনিশ্চয়তায়, তেমনই আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার আশঙ্কায় ভুগছে সাধারণ ভক্তকুল। সঠিক সমন্বয়ের অভাবেই কি আজ বড় কোনো টুর্নামেন্ট ছাড়াই কাটাতে হবে বাংলাদেশকে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *