কালো টাকা নিয়ে বিদেশে পলায়ন? জেল নয়, এবার কি শুধু জরিমানাতেই ছাড়া!
February 12, 20266:13 pm

নিউস ডেস্ক : বিদেশে গচ্ছিত কালো টাকা নিয়ে কি কেন্দ্র এবার নরম হচ্ছে? সরকারের নতুন ফিন্যান্স বিল বলছে, বিদেশে ২০ লক্ষ টাকা পর্যন্ত সম্পদ লুকিয়ে রাখলেও এখন থেকে আর জেল খাটতে হবে না, শুধু জরিমানা দিলেই মুক্তি মিলবে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই নিয়ম কি অসৎ পথে টাকা জমানোর প্রবণতাকে আরও উসকে দেবে?
আগে বিদেশি সম্পদ গোপন করলে কঠোর শাস্তির বিধান থাকলেও, ১ অক্টোবর থেকে নিয়ম লঘু হচ্ছে। ছোট করদাতাদের স্বস্তির কথা বলা হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে ভবিষ্যতে বড় অঙ্কের কালো টাকা বৈধ করার পথ প্রশস্ত হতে পারে। সাধারণ মধ্যবিত্তের করের বোঝা যেখানে অপরিবর্তিত, সেখানে এমন সিদ্ধান্ত আর্থিক বৈষম্য আরও বাড়াবে কি না, তা নিয়ে বিতর্ক তুঙ্গে।