রাশিয়ায় হঠাৎ WhatsApp নিষিদ্ধ! পুতিনের বড় সিদ্ধান্তের নেপথ্যে কী?

রাশিয়ায় হঠাৎ WhatsApp নিষিদ্ধ! পুতিনের বড় সিদ্ধান্তের নেপথ্যে কী?

নিউজ ডেস্ক: আপনার প্রিয় মেসেজিং অ্যাপটি যদি হঠাত কাজ করা বন্ধ করে দেয়, তবে কেমন লাগবে? রাশিয়ার নাগরিকরা এখন ঠিক এই পরিস্থিতির মুখোমুখি। মেটা পরিচালিত হোয়াটসঅ্যাপের ওপর পুতিন সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করায় সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বিকল্প হিসেবে সরকারি মদতপুষ্ট ‘ম্যাক্স’ অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আমজনতার মনে এখন তীব্র সংশয় দানা বাঁধছে।

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার নিজস্ব পরিকাঠামো তৈরির এই জেদ সাধারণ ব্যবহারকারীদের জন্য বাড়তি ঝক্কি তৈরি করেছে। যুদ্ধের আবহে আমেরিকার ওপর চাপ বাড়াতে পুতিনের এই কঠোর পদক্ষেপ মেটা কো ম্পা নির জন্য বড় ধাক্কা হলেও, সাধারণ মানুষ এখন ভিপিএন ব্যবহারের পথে হাঁটছেন। তবে নজরদারির ভয়ে অনেকেই নতুন অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এই ডিজিটাল বিভাজন রাশিয়ার নাগরিকদের অনলাইন জীবনকে কার্যত এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *