বনধ কি সমাধান না সাধারণ মানুষের ভোগান্তি? মমতার সুরে শশী তারুরের বড় বার্তা!

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের রুটি-রুজিতে কেন বারবার ধর্মঘটের খাঁড়া নেমে আসে? ভারত বনধের আবহে কেরলের সাংসদ শশী তারুর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন জানিয়ে প্রশ্ন তুললেন। তিনি স্পষ্ট বলেন, কিছু মুষ্টিমেয় সংগঠন তাদের স্বার্থে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষকে জিম্মি করছে। এই জঙ্গি ইউনিয়নবাজির কারণেই শিল্প রাজ্য ছেড়ে পালাচ্ছে, যার চূড়ান্ত মাশুল দিতে হচ্ছে চাকরিপ্রার্থী যুবক এবং সাধারণ খেটে খাওয়া মানুষকে।
তারুরের মতে, প্রতিবাদের নামে রাস্তা অবরোধ বা যাতায়াত বন্ধ করা নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। আধুনিক যুগে এমন অচল করে দেওয়ার রাজনীতি সাধারণ মধ্যবিত্তের জীবনযাত্রাকে কেবল পিছিয়েই দিচ্ছে না, বরং নতুন কর্মসংস্থানের পথও রুদ্ধ করছে। আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। প্রতিবাদ হোক নৈতিকভাবে, সাধারণ মানুষকে ঘরবন্দি করে বা উন্নয়নের চাকা থামিয়ে নয়।