শাহিদের ছবিতে সেন্সরের কাঁচি! আপনার প্রিয় নায়কের কোন দৃশ্যগুলো বাদ গেল?
February 12, 20267:56 pm

নিউজ ডেস্ক: পর্দায় শাহিদ কাপুরের রণংদেহী রূপ দেখতে মুখিয়ে আছেন? কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে আপনি কি সিনেমার সবটা দেখতে পাবেন? গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনের আধারে তৈরি ‘ও রোমিও’ ছবিটির হিংসাত্মক দৃশ্য এবং সংলাপে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। গলা কাটা বা রক্তারক্তির মতো দৃশ্যগুলো ছোট করায় দর্শকদের অভিজ্ঞতায় কতটা বদল আসবে, তা নিয়েই এখন চলছে জোর চর্চা।
সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই কাটছাঁট কি গল্পের গতি কমিয়ে দেবে? বিশেষ করে ‘আইটেম’-এর মতো শব্দ বদলে ‘কুমারী’ করা বা চড় মারার দৃশ্য ছেঁটে ফেলায় বাস্তবধর্মী সিনেমাটির আবেদন কতটা বজায় থাকবে? ১৩ ফেব্রুয়ারি মুক্তির পর তিন ঘণ্টার এই সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।