এবার চেন্নাইয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু – এক ঝলক NEWS বাংলা
February 13, 20264:57 am

ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ গিয়ে রহস্যমৃত্যু হয়েছে মুর্শিদাবাদের এক ব্যক্তির। ২ মাস আগে হরিহরপাড়া থানার চোঁয়া অঞ্চলের শ্রীপুর আমতলা পাড়ার আলাউদ্দিন শেখ (৪২) রাজমিস্ত্রির কাজে চেন্নাইয়ে যান। সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাঁকে গলায় গামছার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যুবকের পরিবার সূত্রে খবর, বুধবার চেন্নাইয়ে নিজের ঘরে শুয়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ।