কেষ্টকে নিয়ে বিস্ফোরক সৌমিত্র! – এক ঝলক NEWS বাংলা
February 13, 20264:59 am

অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলায় তলায় ‘BJP-র হয়ে’ ভোট করার পরামর্শ দিলেন সৌমিত্র খাঁ। বিষ্ণপুরের BJP সাংসদ বলেন, ‘অনুব্রত মণ্ডলকে বলব জীবনে অনেক পাপ করেছেন। দয়া করে এবার সনাতনীদের হয়ে কাজ করুন। সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মানে বিজেপির হয়ে ভিতর ভিতর ভোট করুন। চাঁদুবাবু (মন্ত্রী চন্দ্রনাথ সিনহা)..বিজেপির হয়েই ভোট করুন। আপনাকে অস্তিত্ব রাখতে হলে, বিজেপির হয়ে ভোট করুন।’