লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জটিলতা কাটল! – এক ঝলক NEWS বাংলা

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জটিলতা কাটল! – এক ঝলক NEWS বাংলা

হাওড়ায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জটিলতা কাটল। অভিযোগ ছিল, জেলার কয়েক হাজার মহিলা আবেদন করেও প্রকল্পের টাকা পাচ্ছেন না। জেলা প্রশাসন বলছে, সেই টাকা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে নবান্ন। খুব শীঘ্রই সব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কয়েক দিন আগে বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়িয়ে ১,৫০০ টাকা এবং তফসিলি সম্প্রদায়ের জন্য ১,৭০০ টাকা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *