মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর দখলের ডাক দিয়েছেন শুভেন্দু – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:26 am

আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর দখলের ডাক দিয়েছেন রাজ্যের LOP তথা BJP বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এই হাইভোল্টেজ কেন্দ্রে জনসংযোগ করলেন তিনি। গাড়ি থেকে রাস্তায় নেমে পথচলতি মানুষদের সঙ্গে হাত মেলালেন শুভেন্দু। চলল আলাপ বিনিময়, বললেন কথা। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।