SIR: ভাঙড় থেকে এল বড় অভিযোগ, তোলপাড় রাজনীতি – এক ঝলক NEWS বাংলা

SIR: ভাঙড় থেকে এল বড় অভিযোগ, তোলপাড় রাজনীতি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভাঙড়ে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত মাইক্রো অবজার্ভারদের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে। অভিযোগ, নথিপত্র যাচাই না করেই সব সঠিক বলে মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে তাঁদের। এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন আতঙ্কিত পর্যবেক্ষকরা।

একইসঙ্গে ওই এলাকার নির্বাচনী নিবন্ধন আধিকারিকের (ERO) বিরুদ্ধেও শাসকদলের সুরে সুর মিলিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় আধিকারিকদের কাজে বাধা ও ভয় দেখানোর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *