নথি যাচাই ছাড়াই সই করার ফতোয়া দিয়ে ভাঙড়ে চরম বিতর্কে তৃণমূল নেতা – এক ঝলক NEWS বাংলা

নথি যাচাই ছাড়াই সই করার ফতোয়া দিয়ে ভাঙড়ে চরম বিতর্কে তৃণমূল নেতা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভাঙড়ে নথিপত্র যাচাই না করেই তাতে সিলমোহর দেওয়ার জন্য মাইক্রো অবজার্ভারদের চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানিয়েছেন কর্তব্যরত পর্যবেক্ষকরা। তাঁদের দাবি, সঠিক তথ্য খতিয়ে না দেখেই সব কিছুকে বৈধ বলে ঘোষণা করার জন্য তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয় নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই আধিকারিক তৃণমূল নেতার সুরেই সুর মিলিয়ে পর্যবেক্ষকদের ভয় দেখিয়েছেন। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *