পাকিস্তান মহারণের আগে হুঙ্কার ভারতের! নামিবিয়াকে উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় বুমরাহ-ঈশানদের
February 13, 20268:21 am

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়াকে ৯৩ রানে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা বজায় রাখল গতবারের চ্যাম্পিয়ন ভারত। প্রথমে ব্যাট করে ঈশান কিষাণের বিধ্বংসী ২৪ বলে ৬১ এবং হার্দিক পান্ডিয়ার ৫২ রানের সৌজন্যে ভারত ৯ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে বরুণ চক্রবর্তীর স্পিন জাদুতে দিশেহারা নামিবিয়া ১১৬ রানেই থমকে যায়।
এই জয়ে ভারত বড় আত্মবিশ্বাস নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচে বরুণ ও অক্ষর প্যাটেল নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন, যেখানে বুমরাহ-র প্রত্যাবর্তন দলের শক্তি বাড়িয়েছে। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ৪ উইকেট নিয়ে লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতায় তাদের হার নিশ্চিত হয়। অভিষেক শর্মার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে সঞ্জু স্যামসনও দ্রুত কিছু রান যোগ করেন।