বাংলার মসনদে কার দখল? ভোট ঘোষণার দিনক্ষণ নিয়ে এল বড় আপডেট!

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধনীর (SIR) সময়সীমা বাড়ায় এই দিনটি নির্ধারিত হয়েছে। সূত্রের খবর, ভোটার তালিকা প্রকাশের পর ২ মার্চ নাগাদ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। প্রস্তুতির তদারকিতে চলতি মাসেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আসার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য মাইক্রো অবজার্ভারদের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিল মাস জুড়ে কয়েক দফায় ভোটগ্রহণ হতে পারে এবং মাসের শেষেই ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে প্রাথমিক বৈঠক সম্পন্ন হয়েছে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।