ASDD তালিকায় নাম থাকলেও কি দেওয়া যাবে ভোট? কমিশনের বড় ঘোষণায় খুলল জট!

ASDD তালিকায় নাম থাকলেও কি দেওয়া যাবে ভোট? কমিশনের বড় ঘোষণায় খুলল জট!

রাজ্যের ‘মৃত, নিখোঁজ ও স্থানান্তরিত’ বা ASDD তালিকায় নাম থাকলেও ভোটাররা বিশেষ শর্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে সঠিক পরিচয়পত্র প্রদর্শন এবং প্রিসাইডিং অফিসারের কাছে একটি নির্দিষ্ট ডিক্লারেশন ফর্ম পূরণ করলেই মিলবে অনুমোদো। তবে তথ্যে গরমিল ধরা পড়লে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, SIR নথি যাচাইয়ের কাজে ৮,৮০৫ জন গ্রুপ-বি অফিসারের মধ্যে মাত্র ৬,০০০ জন যোগ দিয়েছেন বলে জানিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের পাশাপাশি রাজ্য মনোনীত অফিসাররা সহায়তা করবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেবল নির্বাচনী আধিকারিকরা। বর্তমানে জেলাভিত্তিক নিয়োগের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *