দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতার মসনদে ফিরছে বিএনপি এবং পরিবর্তনের জোয়ারে ভাসছে গোটা বাংলাদেশ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দেড় দশকের রাজনৈতিক পটপরিবর্তন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ধানের শীষ। ২৯৯টি আসনের মধ্যে ইতিমধ্যেই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকালের নির্বাচনে দীর্ঘ নির্বাসন কাটিয়ে ফেরা তারেক রহমানের নেতৃত্বাধীন এই দলটির জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। শান্তিপূর্ণ ভোটগ্রহণে ৯ লক্ষাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি ও তাদের প্রাক্তন মিত্র জামায়াতে ইসলামী। ১,৭৫৫ জন প্রার্থীর এই লড়াইয়ে বিএনপি বড় চমক দিয়েছে বিপুল সংখ্যক হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে। একই দিনে ৮৪ দফা সংস্কার প্যাকেজ নিয়ে ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে জয়ের মাধ্যমে ৩৫ বছর পর দেশ পেতে চলেছে নতুন প্রধানমন্ত্রী।