মমতার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে এবং বিপ্লব দেব প্রকাশ করলেন তৃণমূলের সেই মারাত্মক ভুল – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:47 am

NEWS DESK : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন দলের সহ-পর্যবেক্ষণ বিপ্লব দেব। তিনি জানান, ২১ সালের তুলনায় এবার কেন্দ্রীয় নেতৃত্ব তিনগুণ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ত্রিপুরার প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর মতে, তাঁর ব্যক্তিগত কুন্ডলীতে হারের কোনো স্থান নেই এবং এবার বাংলায় পদ্ম ফুটিয়েই তিনি ক্ষান্ত হবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের মূল কারণ হিসেবে বিপ্লব দেব তৃণমূলের সংকীর্ণ মানসিকতাকে দায়ী করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী জনসেবার বদলে সর্বদা নিজের পরিবারের কথা ভেবেছেন এবং ‘আমি’র ঊর্ধ্বে উঠে কখনো ‘আমরা’ শব্দটি বলতে পারেননি। কর্মসংস্থানহীনতা ও অরাজকতার কারণে রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলের বিদায় নিশ্চিত করবে বলে তিনি আজ স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন।