রাহুলের সাংসদ পদ খারিজের দাবি! নিশিকান্তের অভিযোগে তোলপাড় সংসদ
February 13, 20268:49 am

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সদস্যপদ বাতিলের দাবিতে নোটিস জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, রাহুল গান্ধী সোরোস ও ফোর্ড ফাউন্ডেশনের মতো ভারতবিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন। এই গুরুতর অভিযোগ তুলে রাহুলের ভোটে লড়ার অধিকার আজীবন কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
এই ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজেপির এই পদক্ষেপে রাহুলের ওপর কোনো প্রভাব পড়বে না। এর আগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের ক্ষেত্রেও নিশিকান্ত দুবে প্রধান ভূমিকা পালন করেছিলেন, যা রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।