ইউনূসের নির্বাচনকে প্রহসন বলে উড়িয়ে দিয়ে বিস্ফোরক বার্তা দিলেন শেখ হাসিনা – এক ঝলক NEWS বাংলা

ইউনূসের নির্বাচনকে প্রহসন বলে উড়িয়ে দিয়ে বিস্ফোরক বার্তা দিলেন শেখ হাসিনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে চরম প্রহসন ও নাটক বলে তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত এই অবৈধ নির্বাচনে জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি রাত থেকেই ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারা এবং অর্থ বিলিয়ে ভোটারবিহীন এই সাজানো নির্বাচনের ভিত্তি তৈরি করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

শেখ হাসিনা বর্তমান সরকারকে খুনি ও ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এই তথাকথিত নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নজিরবিহীন কম ভোটারের উপস্থিতি প্রমাণ করে যে জনগণ এই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে রাজনৈতিক বন্দীদের মুক্তি, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জোরালো আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *