কোটি টাকার সম্পত্তি, তবুও জেলের ঘানি! কেন ৯ কোটি শোধ করতে পারলেন না রাজপাল যাদব?

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের সময়টা একদমই ভালো যাচ্ছে না। ৩০০ কোটির ক্লাবে থাকা ছবির এই অভিনেতা বর্তমানে ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় তিহাড় জেলে বন্দি। ছবি পরিচালনার জন্য নেওয়া ধার শোধ করতে না পারা এবং আড়াই কোটি টাকার চেক বাউন্সের অভিযোগে আদালত তাঁকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। ৫ ফেব্রুয়ারি তিনি আত্মসমর্পণ করেন।

সম্প্রতি দিল্লি হাই কোর্টে তাঁর জামিনের আবেদন করা হলেও শুনানি আগামী সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। প্রতি ছবিতে ১-২ কোটি টাকা পারিশ্রমিক এবং প্রায় ৮০ কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও কেন তিনি এই আর্থিক বিপর্যয়ে পড়লেন, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ১৯ ফেব্রুয়ারি ভাইঝির বিয়ে উপলক্ষে পরিবার তাঁর মুক্তির অপেক্ষায় থাকলেও, অভিনেতার ভবিষ্যৎ এখন আদালতের রায়ের ওপরই নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *