সুপ্রিম কোর্টের কড়া নির্দেশও কি অধরা? গ্রুপ-বি আধিকারিকদের বায়োডেটা নিয়ে সংঘাত চরমে!

ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজে প্রয়োজনীয় ৮,৮০৫ জন গ্রুপ-বি আধিকারিকের মধ্যে মাত্র ৬,০০০ জন রিপোর্ট করেছেন বলে কমিশন সূত্রে খবর। এর মধ্যে ৫০০ জন আবার পূর্বনিযুক্ত এইআরও। আদালতের নির্দেশে রাজ্য তালিকা জমা দিলেও, জেলাশাসকদের মাধ্যমে এখনও সমস্ত কর্মীর বায়োডেটা কমিশনের হাতে পৌঁছায়নি।

নবান্ন অবশ্য তথ্য বিকৃতির অভিযোগ উড়িয়ে জানিয়েছে, ২০২০ সালের বেতন কাঠামো মেনেই সঠিক তালিকা জমা দেওয়া হয়েছে। অনিয়মের দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে রাজ্য সরকার। তবে পর্যাপ্ত আধিকারিকের অভাবে ভিন রাজ্য থেকে কর্মী নিয়োগের পরিস্থিতি তৈরি হওয়ায় বিতর্ক আরও দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *