তারেক রহমানের হাত ধরে কি ফিরছে বিএনপি ক্ষমতা দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে ঘাসফুল শিবির – এক ঝলক NEWS বাংলা
February 13, 20269:20 am

NEWS DESK : বাংলাদেশে কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ২৭টি আসনে এগিয়ে থেকে জয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছে। অন্যদিকে, জামাত জোট ১০টি আসনে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে আছে। শেখ হাসিনা পরবর্তী সময়ে এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ছিল টানটান উত্তেজনা।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের ম্যাজিক ফিগার বিএনপি স্পর্শ করতে পারবে কি না, তা নিয়ে চলছে জোর চর্চা। ২৯৯টি আসনের এই লড়াইয়ে প্রায় ১২ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই কেন্দ্রে ভোট দিয়েছেন। আপাতত চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছে গোটা বাংলাদেশ।