সাধারণ বন্দিদের দলেই নাম লেখালেন রাজপাল যাদব, তিহাড় জেলে জুটছে না কোনো বিশেষ সুবিধা – এক ঝলক NEWS বাংলা
February 13, 202610:03 am

NEWS DESK : ৯ কোটির চেক বাউন্স মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি অভিনেতা রাজপাল যাদব কোনো সেলিব্রিটি তকমা পাচ্ছেন না। আদালতের নির্দেশে জামিন খারিজ হওয়ার পর সাধারণ কয়েদিদের মতোই কাটছে তার রোজনামচা। নিরাপত্তার কারণে অন্য বন্দিদের সাথে সাক্ষাতের অনুমতি না থাকলেও সকাল ৬টায় বরাদ্দ চা-রুটি আর সন্ধ্যায় সাধারণ ডাল-ভাত খেয়েই দিন গুজরান করতে হচ্ছে পর্দার এই জনপ্রিয় কৌতুকাভিনেতাকে।
কুখ্যাত অপরাধীদের জন্য বরাদ্দ সেলে রাখা হয়েছে রাজপালকে যেখানে নিয়ম মেনে চলছে খাওয়া ও বিশ্রাম। উচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে যে বারংবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া অর্থ না মেটানোয় আপাতত গারদের পেছনেই থাকতে হবে তাকে। আগামী সোমবার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে অভিনেতার পরিবার ও অনুরাগী মহল।