বিদেশের মাটিতে মোদীর আকাশছোঁয়া খরচ নিয়ে তোলপাড় দেশ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : গত চার বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিগত চার বছরে প্রধানমন্ত্রীর ৪৩টি দেশ ভ্রমণে রাজকোষ থেকে মোট ৪৬২ কোটি টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ, প্রতি বছর গড়ে খরচ হয়েছে প্রায় ১১৫ কোটি টাকার বেশি। এই বিশাল ব্যয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে গত বছরের ফ্রান্স সফর, যেখানে এককভাবে খরচ হয়েছে সাড়ে ২৫ কোটি টাকা।
বিরোধীদের প্রবল সমালোচনা সত্ত্বেও প্রধানমন্ত্রী আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি এবং জাপানের মতো দেশগুলোতে একাধিকবার সফর করেছেন। বিশেষ করে ২০২৩ সালের মার্কিন সফরে ব্যয় হয়েছে ২২ কোটি ৮০ লক্ষ টাকা। সাধারণ মানুষের করের টাকা এভাবে ব্যয় করা নিয়ে ইতিউতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কানাডা থেকে অস্ট্রেলিয়া, মোদীর এই বিশ্বভ্রমণ এখন জাতীয় রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।