ভোটের ফল বেরোতেই বাংলাদেশে হিন্দু বাড়িতে আগুন–এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে দিনাজপুরের বীরগঞ্জে এক হিন্দু ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিমলচন্দ্র রায় নামে ওই ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়, যার ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং পুনরায় হিন্দুদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা ও নবনির্বাচিত সাংসদ মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। তবে এলাকা পরিদর্শনে জামায়াত-ই-ইসলামীর কোনো নেতাকে দেখা না যাওয়ায় জনমনে সন্দেহের দানা বাঁধছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন, অন্যদিকে এই সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।