এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় পাইলটের বিরুদ্ধে ওঠা চাঞ্চল্যকর অভিযোগ ওড়াল AAIB – এক ঝলক NEWS বাংলা
February 13, 202610:34 am

NEWS DESK : এয়ার ইন্ডিয়া AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ইতালীয় সংবাদপত্রের দাবি করা ‘পাইলটের ইচ্ছাকৃত কাজ’-এর তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে খারিজ করল এয়ারক্র্যাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। কেন্দ্রীয় সংস্থাটি স্পষ্ট জানিয়েছে যে আমদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত এখনও প্রক্রিয়াধীন এবং কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা জানায়, আন্তর্জাতিক নিয়ম মেনেই তদন্ত শেষ হলে চূড়ান্ত রিপোর্ট ও সুরক্ষা সংক্রান্ত সুপারিশ প্রকাশ করা হবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ভেঙে পড়ার নেপথ্যে ফুয়েল সুইচ বন্ধ করার যে জল্পনা ছড়িয়েছে, তাকে এখনই স্বীকৃতি দিতে নারাজ তদন্তকারীরা।