আর্সেনালের পয়েন্ট নষ্টে ইপিএল শিরোপার লড়াইয়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি – এক ঝলক NEWS বাংলা
February 13, 202611:01 am

NEWS DESK : ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারাল টেবিল টপার আর্সেনাল। ননি মাদুয়েকের হেডে গানার্সরা এগিয়ে গেলেও সেট-পিস থেকে গোল শোধ করে সমতা ফেরান কিয়ান লুইস-পটার। গাব্রিয়েল মার্টিনেলি ও ওডেগার্ডরা সুযোগ পেলেও জয়সূচক গোল পেতে ব্যর্থ হন।
এই ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্সেনালের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৪। ২২ বছর পর লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল আর্তেতার দল, কারণ সামনেই রয়েছে সিটির বিরুদ্ধে কঠিন লড়াই। ব্রেন্টফোর্ড এই এক পয়েন্টের সৌজন্যে ইউরোপীয় প্রতিযোগিতার দৌড়ে সপ্তম স্থানে নিজেদের অবস্থান মজবুত করল।