দুই আসনেই জিতলেন তারেক রহমান কিন্তু বিজয়ের উৎসব করবে না বিএনপি – এক ঝলক NEWS বাংলা

দুই আসনেই জিতলেন তারেক রহমান কিন্তু বিজয়ের উৎসব করবে না বিএনপি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। দেশের বিভিন্ন আসনে দলটির জয়ের ব্যবধান ক্রমান্বয়ে বাড়ছে। বিপুল সমর্থন পাওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানালেও বর্তমানে কোনো বিজয়মিছিল বা জনসভা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্ব।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। ভোটগণনা পদ্ধতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা একটি বিবৃতি দিয়েছে। জামাতের দাবি, তাদের জোটের প্রার্থীরা রহস্যজনকভাবে স্বল্প ব্যবধানে হেরেছেন। নির্বাচন কমিশন সঠিক সময়ে ভোটের হার প্রকাশ না করায় নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *