বিস্ফোরক অপারেশন সিঁদুরের পর আকাশসীমা নিশ্ছিদ্র করতে রাশিয়া থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত – এক ঝলক NEWS বাংলা

বিস্ফোরক অপারেশন সিঁদুরের পর আকাশসীমা নিশ্ছিদ্র করতে রাশিয়া থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : অপারেশন ‘সিঁদুর’-এর রণকৌশলগত সাফল্যের পর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক রাশিয়া থেকে ২৮৮টি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। প্রায় ১০ হাজার কোটি টাকার এই চুক্তিতে ১২০টি স্বল্প-পাল্লার এবং ১৬৮টি দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় এই কেনাকাটা সম্পন্ন হবে, যা শত্রুপক্ষের ড্রোন ও যুদ্ধবিমান মোকাবিলায় ভারতীয় বায়ুসেনার সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।

গত মে মাসে অপারেশন সিঁদুরে এস-৪০০ ব্যবস্থার কার্যকর প্রয়োগে পাকিস্তান পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার দুই স্তরের প্রতিরক্ষা বলয় গড়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি। আগামী জুন ও নভেম্বরের মধ্যে আরও দুটি এস-৪০০ সিস্টেম হাতে পেতে চলেছে ভারত। এছাড়া বায়ুসেনার জন্য বহুমুখী যুদ্ধবিমান এবং স্থলসেনার টি-৭২ ট্যাঙ্কের আধুনিকীকরণেও ছাড়পত্র দিয়েছে ডিফেন্স অ্যািশন কাউন্সিল। আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি বিবেচনায় রেখে আকাশপথে ভারতের এই আধিপত্য বিস্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *