মেডিকেল কোটায় জালিয়াতি করে চড়া দামে ট্রেনের টিকিট বিক্রি চক্রের পর্দাফাঁস – এক ঝলক NEWS বাংলা
February 13, 202612:07 pm

NEWS DESK : শিয়ালদহ জিআরপি সম্প্রতি মেডিকেল কোটার সুযোগ নিয়ে দূরপাল্লার ট্রেনের টিকিট কালোবাজারি করা একটি বড় চক্রের হদিশ পেয়েছে। এই ঘটনায় বিজয় অনিকেত ও বৈভব সাউসহ মোট চারজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। অভিযুক্তরা চিকিৎসার জরুরি প্রয়োজনে ভিন রাজ্যে যেতে ইচ্ছুক যাত্রীদের থেকে আধার কার্ড ও রেফার নথি সংগ্রহ করে প্রতারণা চালাত।
তদন্তে জানা গেছে, সংগৃহীত নথির মাধ্যমে কোটার টিকিট কেটে তা দেড় থেকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত লাভে বিক্রি করা হতো। ফেয়ারলি প্লেস ও ব্যারাকপুরসহ বিভিন্ন এলাকায় ট্রাভেল এজেন্সির আড়ালে সক্রিয় এই চক্রটির সাথে কোনো রেল কর্মীর যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নথিপত্র।