বিজেপিতে বিরাট ফাটল ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন প্রভাবশালী নেতা – এক ঝলক NEWS বাংলা
February 13, 202612:50 pm

NEWS DESK : বিধানসভা ভোটের ঠিক আগে পূর্ব মেদিনীপুরের ময়নায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল। দীর্ঘদিন গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ময়নার এই নেতার দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চন্দন মণ্ডল এই পদক্ষেপকে ‘নৈতিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি শাসক দলে যোগ দিয়েছেন বলে জানান। বাগচা অঞ্চলে বিজেপির ভোটের কাণ্ডারি হিসেবে পরিচিত এই নেতার প্রস্থান ভোটব্যাঙ্কে গেরুয়া শিবিরকে যথেষ্ট চাপে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।