নির্বাচনে বড় জয়ের পথে বিএনপি এবং তারেক রহমানকে পাকিস্তানের উষ্ণ অভিনন্দন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বিএনপি। প্রাথমিক গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে থাকায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ইসলামাবাদ আগামী দিনে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জোরালো বার্তা দিয়েছে।
নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগ, ফলে লড়াই ছিল মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে। তারেক রহমানের এই সম্ভাব্য জয়ে ভারত ও আমেরিকার পক্ষ থেকেও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন দূতাবাস গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।