আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপটে কাঁপছে শেয়ার বাজার হু হু করে পড়ছে আইটি স্টক – এক ঝলক NEWS বাংলা
February 13, 202612:58 pm

NEWS DESK : এআই বা কৃত্রিম মেধার প্রভাবে বিশ্বজুড়ে ধস নেমেছে শেয়ার বাজারে। ভারতের সেনসেক্স প্রায় ৭৩৯ পয়েন্ট এবং নিফটি ২৪১ পয়েন্টের বেশি নিচে নেমেছে। টিসিএস, ইনফোসিস ও উইপ্রোর মতো শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত এআই প্রযুক্তির কারণে প্রচলিত আইটি ব্যবসায়িক মডেল সংকটের মুখে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
আমেরিকার নাসদাক ও ডাও জোনস সূচকেও বড় পতন লক্ষ্য করা গেছে। তবে বাজারের এই অস্থিরতার মধ্যেও স্বস্তি দিচ্ছে সোনা ও রুপোর দাম। বৃহস্পতিবার বড় পতনের পর শুক্রবার সোনার দাম ২,০০০ টাকা এবং রুপোর দাম ৬,০০০ টাকা বৃদ্ধি পেয়ে ঘুরে দাঁড়িয়েছে। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৭টিরই হাল খারাপ থাকায় চরম অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ বিনিয়োগকারীরা।