তারেক রহমান থেকে নাহিদ ইসলাম ভোটের লড়াইয়ে কার মুখে হাসলো শেষ হাসি – এক ঝলক NEWS বাংলা

তারেক রহমান থেকে নাহিদ ইসলাম ভোটের লড়াইয়ে কার মুখে হাসলো শেষ হাসি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ের সমীকরণে ওলটপালট হয়ে গেছে অনেক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া উভয় আসনেই জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে জামায়াত আমির শফিকুর রহমান এবং ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জয়লাভ করেছেন। তবে চমক জাগিয়ে পঞ্চগড়ে হেরে গেছেন সারজিস আলম এবং ঢাকায় পরাজিত হয়েছেন মামুনুল হক ও তাসনিম জারা।

মহাসচিবদের লড়াইয়ে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জিতলেও খুলনায় জামায়াতের মিয়া গোলাম পরওয়ার এবং গাইবান্ধায় জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী পরাজিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে আলোচনায় আসা রুমিন ফারহানা বড় ব্যবধানে জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়। গোপালগঞ্জের তিনটি আসনেই আওয়ামী লীগের দুর্গে হানা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। বিবাদমান দলগুলোর মধ্যে জালিয়াতির অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *