হাসিনাহীন বাংলাদেশে কুর্সির লড়াইয়ে কোন রহমান শেষ হাসি হাসবেন তা নিয়ে তুঙ্গে জল্পনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আওয়ামী লীগহীন বাংলাদেশে আজ ২৯৯টি আসনে সংসদীয় নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট শুরু হয়েছে। আদালতের নির্দেশে হাসিনাপন্থী দল নিষিদ্ধ হওয়ায় এবারের মূল লড়াই বিএনপি নেতা তারেক রহমান এবং জামায়াত আমির শফিকুর রহমানের মধ্যে। ১২ কোটির বেশি ভোটার আজ নির্ধারণ করবেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, যেখানে শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
একই সঙ্গে চার দফা সংস্কার প্রস্তাব সংবলিত জুলাই সনদ বাস্তবায়নে জনমত যাচাই করছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা থাকা এই নির্বাচনে জয়ী দল বা জোট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও মৌলিক অধিকার সম্প্রসারণে বাধ্য থাকবে। উত্তরসূরি নির্বাচনের এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত কে বাজিমাত করেন এখন সেটাই দেখার বিষয়।