বিজেপি করায় কি বাদ পড়ল বাংলার বাড়ির নাম এবং তা নিয়ে উত্তপ্ত আলিপুরদুয়ার – এক ঝলক NEWS বাংলা

বিজেপি করায় কি বাদ পড়ল বাংলার বাড়ির নাম এবং তা নিয়ে উত্তপ্ত আলিপুরদুয়ার – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আলিপুরদুয়ারের মহাকালগুড়ি অঞ্চলের বালুবাড়ী গ্রামে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি করার অপরাধে তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা জয়া রায়। তাঁর দাবি, শাসকদলের দুর্নীতির প্রতিবাদ করায় এবং বিরোধী শিবিরের সমর্থক হওয়ায় তাঁকে বঞ্চিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব বিডিও অফিস ঘেরাও ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

পাল্টা জবাবে তৃণমূলের স্থানীয় উপপ্রধান মদন দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর মতে, রাজনৈতিক পরিচয় দেখে নয় বরং যোগ্যতার ভিত্তিতেই উপভোক্তা নির্বাচন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে সকলের উন্নয়নের জন্য কাজ করছেন। কেন্দ্র বিরোধী বঞ্চনার অভিযোগ তুলেও তিনি জানান যে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে। বর্তমানে এই ঘর পাওয়া নিয়ে শাসক ও বিরোধী শিবিরের দ্বন্দ্বে সরগরম গোটা এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *