তারেক রহমানকে ভাই সম্বোধন করে বাংলাদেশের নতুন সরকারকে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় – এক ঝলক NEWS বাংলা
February 13, 20262:57 pm

NEWS DESK : ওপার বাংলায় নয়া সরকার গঠন ও বিপুল জয়ের জন্য বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে তিনি আগামী রমজানের আগাম শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে সর্বদা সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই বন্ধুত্বপূর্ণ বার্তা তিস্তা জলবণ্টন চুক্তির জট কাটানোর ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। এর আগে বিএনপি ভারত-বিরোধী অবস্থানে থাকলেও, বর্তমানে দুই পক্ষের মধ্যেই সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলছে। এখন মমতা ও তারেক রহমানের এই সম্ভাব্য সুসম্পর্ক দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা ইস্যু সমাধানে কতখানি সহায়ক হয়, সেটাই দেখার বিষয়।