জাপানের বন্ধু বিচারপতি রাধাবিনোদ পালের নামে এবার কলকাতার রাস্তা – এক ঝলক NEWS বাংলা
February 13, 20263:02 pm

NEWS DESK : কলকাতার এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম বদলে রাখা হচ্ছে ‘বিচারপতি রাধাবিনোদ পাল সরণি’। গত বছর জাপান সফরে গিয়ে তাঁর পরিবারের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার সেই প্রস্তাবে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও ট্রায়ালে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন এই বাঙালি বিচারপতি। জাপানে অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত রাধাবিনোদ পাল কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব সামলেছেন। তাঁর আন্তর্জাতিক খ্যাতি ও অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ।