৩৫ বছর পর ইতিহাস গড়ার পথে বাংলাদেশ, কালই কি মসনদে তারেক রহমান? – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দীর্ঘ দুই দশকের খরা কাটিয়ে বাংলাদেশে বিপুল জয় ছিনিয়ে নিল বিএনপি। ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বাধীন দল ২০৮টিরও বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই ঐতিহাসিক সাফল্যের পর আগামীকালই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

ওপার বাংলার এই রাজনৈতিক পটপরিবর্তনে ইতিবাচক সাড়া মিলেছে এপার বাংলাতেও। বিএনপির এই বিশাল জয়ের পর তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে তারেক রহমান কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই ফলাফল তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *