আকাশপথে ভারতের দুর্ভেদ্য কবচ আরও শক্তিশালী করতে বড় চমক দিলেন রাজনাথ সিংহ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাক ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়ে নিজের সক্ষমতা প্রমাণ করেছিল রুশ এস-৪০০ মিসাইল সিস্টেম। সেই সাফল্যের জেরেই এবার ১০ হাজার কোটি টাকা ব্যয়ে আরও পাঁচটি ইউনিট বা ২৮৮টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার সবুজ সংকেত দিল রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যািশন কাউন্সিল। এর পাশাপাশি স্বল্পপাল্লার লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম উন্নত ‘পন্টসার এয়ার ডিফেন্স সিস্টেম’ কেনার বিষয়েও দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ২০২৬ সালের মধ্যে রাশিয়া থেকে পূর্ববর্তী অর্ডারের বাকি ইউনিটগুলো চলে আসবে। এছাড়া এস-৪০০ ট্রায়াম্ফের প্রযুক্তি হস্তান্তর এবং আরও শক্তিশালী এস-৫০০ সিস্টেম নিয়ে দুই দেশের আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে ‘মিশন সুদর্শন চক্র’ প্রকল্পের মাধ্যমে নিজস্ব আকাশসুরক্ষা কবচ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। আপাতত রুশ প্রযুক্তিতেই দেশের ১৫টি বড় শহরকে শত্রু ড্রোন ও বিমান হামলা থেকে সুরক্ষিত রাখার প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *