৯৪ বছর বয়সি ইতিহাসবিদ ইরফান হাবিবের ওপর জলভর্তি বালতি ও ডাস্টবিন হামলা দিল্লি বিশ্ববিদ্যালয়ে – এক ঝলক NEWS বাংলা
February 13, 20263:28 pm

NEWS DESK : দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় ভয়াবহ হেনস্থার শিকার হলেন নবতিপর প্রবীণ ইতিহাসবিদ ইরফান হাবিব। আইসা আয়োজিত ‘সমতা দিবস’ অনুষ্ঠানে বক্তব্য চলাকালীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে জলভর্তি বালতি ও ডাস্টবিন ছুড়ে মারে বলে অভিযোগ। এই ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার নেপথ্যে এবিভিপি-র হাত রয়েছে বলে দাবি করেছে বাম ছাত্র সংগঠন আইসা। যদিও সেই অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন ও সাজানো বলে দাবি করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো লিখিত অভিযোগ না পেলেও বিশিষ্টজনেরা এই নজিরবিহীন আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন।