নির্বাচনে হারলেও জামায়াতের অভাবনীয় শক্তিবৃদ্ধি কি ভারতের জন্য উদ্বেগের কারণ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন জয়ের নতুন নজির গড়েছে জামায়াতে ইসলামী। শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলের জোট এবার গতবারের তুলনায় প্রায় চার গুণ আসন দখল করে মূলস্রোতের রাজনীতিতে শক্তিশালী পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে তাদের বিপুল জয় নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ ঐতিহাসিকভাবেই এই সংগঠনের বিরুদ্ধে ভারতবিরোধী কট্টরপন্থাকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে।

হাসিনা পরবর্তী অধ্যায়ে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে জামায়াত কৌশলে নিজেদের ভোটব্যাংক মজবুত করেছে। এমনকি নারী প্রার্থীহীন এই কট্টরপন্থী দলটি তরুণ প্রজন্মের একটি বড় অংশের সমর্থন আদায়ে সক্ষম হয়েছে। যদিও নির্বাচনের আগে তারা ভারতের সাথে সুসম্পর্কের বার্তা দিয়েছিল, কিন্তু অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বদের সমালোচনা এবং তাদের উগ্রবাদী অতীত ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে গভীর সংশয় জিইয়ে রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *