হাসপাতালের বেডে বসেই অদম্য লড়াই লড়ছেন রুবিনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রুবিনা খাতুন। ডান হাত ভেঙে গেলেও হার মানেননি তিনি; হাসপাতালের বেডে শুয়ে রাইটারের সাহায্যে পরীক্ষা দিয়ে সাহসিকতার নজির গড়েছেন এই অদম্য ছাত্রী।

অন্যদিকে, মেদিনীপুর শহরে অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসা চার ছাত্রীর ত্রাতা হয়ে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় দ্রুত বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষা দেন দুশ্চিন্তায় ভেঙে পড়া ওই ছাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *