‘মৃত্যু নিয়ে রাজনীতি নয়’, পুণের মর্মান্তিক ঘটনার পর কী বার্তা দিলেন অভিষেক? – এক ঝলক NEWS বাংলা

‘মৃত্যু নিয়ে রাজনীতি নয়’, পুণের মর্মান্তিক ঘটনার পর কী বার্তা দিলেন অভিষেক? – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পুণেতে রহস্যজনকভাবে নিহত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন থাকায় এটি পরিকল্পিত খুন বলে দাবি করেছেন তিনি। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ঘটনার পর আতঙ্কে ভিনরাজ্যে কাজে ফিরতে নারাজ নিহতের অন্য দুই ভাই। তাঁদের কর্মসংস্থানের বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদ্বির করার প্রতিশ্রুতি দেন অভিষেক। রাজনীতি নয়, বরং মানবিকতার খাতিরে দেহ ফিরিয়ে আনা থেকে আইনি লড়াই— সবক্ষেত্রেই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *