জাপানেও সমাদৃত বাঙালি বিচারপতির নামে এবার কলকাতার রাজপথ – এক ঝলক NEWS বাংলা

জাপানেও সমাদৃত বাঙালি বিচারপতির নামে এবার কলকাতার রাজপথ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম বদলে এখন থেকে রাখা হলো ‘বিচারপতি রাধাবিনোদ পাল সরণি’। কলকাতা পুরসভার পাঠানো এই নাম পরিবর্তনের প্রস্তাবে গত বৃহস্পতিবার সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাই কোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও ট্রায়ালে ঐতিহাসিক ভূমিকার জন্য রাধাবিনোদ পাল জাপানে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। টোকিওতে তাঁর নামে একটি জাদুঘরও রয়েছে। এমনকি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এই নামকরণের নেপথ্যে রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাপান সফর। সেখানে বিচারপতির পরিবারের পক্ষ থেকে কলকাতায় তাঁর স্মরণে একটি রাস্তার নামকরণের অনুরোধ জানানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন এবং পরবর্তীতে পুরসভা আইনি প্রক্রিয়া শুরু করে। আদালতের এই অনুমোদনের ফলে শহরের মানচিত্রে এক অনন্য বাঙালি মনীষীর নাম স্থায়ীভাবে যুক্ত হলো, যা আন্তর্জাতিক স্তরেও বাংলার গর্বকে পুনঃপ্রতিষ্ঠিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *