সিপিএম ও নওশাদের আসন রফার জট কাটিয়ে জোটের পথে হাতি পার হলেও বাকি কেবল লেজ – এক ঝলক NEWS বাংলা
February 13, 20264:07 pm

NEWS DESK : আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে সিপিএমের আসন সমঝোতার জটিলতা অনেকটাই কেটে গিয়েছে। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে মহম্মদ সেলিম ও বিমান বসুর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দুই পক্ষই ইতিবাচক সংকেত দিয়েছে। যদিও নির্দিষ্ট কিছু আসন এবং সংখ্যা নিয়ে সামান্য দড়ি টানাটানি এখনও বর্তমান, তবে আলিমুদ্দিনের অন্দরে এখন ‘হাতি বেরিয়ে গিয়ে লেজ আটকে থাকা’র তত্ত্বই ঘুরপাক খাচ্ছে।
সূত্রের খবর, নওশাদ ৪৫টি আসনের দাবি জানালেও সিপিএম ২৫টির বেশি ছাড়তে নারাজ। তবে উভয় পক্ষই নমনীয় মনোভাব দেখানোয় দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাম শরিকদের সঙ্গে আলোচনার পরেই আইএসএফ-কে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। আপাতত রাজনৈতিক মহলের নজর এখন সেই লেজটুকু পার হওয়ার দিকেই আটকে রয়েছে।