জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে বন্দে মাতরম এবং কেন্দ্রের নতুন নির্দেশে শুরু তুঙ্গে রাজনৈতিক তরজা – এক ঝলক NEWS বাংলা

জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে বন্দে মাতরম এবং কেন্দ্রের নতুন নির্দেশে শুরু তুঙ্গে রাজনৈতিক তরজা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর আগে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই গানের ছয়টি স্তবক গাওয়ার জন্য ৩ মিনিট ১০ সেকেন্ড সময় বরাদ্দ করা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ থেকে শুরু করে নাগরিক সম্মান প্রদান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। কেন্দ্রের এই আকস্মিক সিদ্ধান্তে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

তৃণমূল ও কংগ্রেস এই পদক্ষেপকে বিভাজনের রাজনীতি এবং আসন্ন নির্বাচনের কৌশল হিসেবে দেখছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন যে, রবীন্দ্রনাথের ধর্মনিরপেক্ষ ভাবনাকে ছোট করার চেষ্টা চলছে। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ নস্যাৎ করে জানিয়েছে যে, বন্দে মাতরম রচনার ১৫০ বছর পূর্তিতে গানটিকে পূর্ণ মর্যাদা দেওয়াই এই সিদ্ধান্তের একমাত্র উদ্দেশ্য। দুই ঐতিহাসিক গানের মর্যাদা নিয়ে বর্তমানে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *