১৮ বছরের নির্বাসন কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তনে ইতিহাস গড়লেন তারেক রহমান – এক ঝলক NEWS বাংলা

১৮ বছরের নির্বাসন কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তনে ইতিহাস গড়লেন তারেক রহমান – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিশাল জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি ফলাফল অনুযায়ী, রাজধানীর ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে এবং বগুড়া-৬ আসনে বিপুল ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন তিনি। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেই দ্বৈত আসনে এই জয় তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতার মসনদের দিকে আরও একধাপ এগিয়ে দিল।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, বগুড়া-৬ আসনে তিনি ২,১৬,২৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনগুলোতে ধানের শীষের এমন জয় সারাদেশে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এই ফলাফল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ এবং মহাকাব্যিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *